শনিবার, ২০ জুন ২০২৬

৩২ বছরে পা রাখল লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড

- Advertisement -
Single page 1st Paragraph

একতা, সমৃদ্ধি ও সঞ্চয়-এ শ্লোগনকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শহরস্থ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্যের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি অমল কান্তি দাশ। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও সমিতির সেক্রেটারী বিপুল কান্তি নাথ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

সাধারণ সভাকে কেন্দ্র করে সকাল থেকে সদস্যদের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় মাঠের অনুষ্ঠান। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রসঙ্গত, ১৯৯১ সালে মাত্র ৩৯ জন সদস্য নিয়ে সমিতির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা দুই হাজার এবং মূলধন প্রায় ২৬ কোটি টাকা বলে জানান, সমিতির চেয়ারম্যান প্রশান্ত ভট্টাচার্য্য। তিনি বলেন, সদস্যদের উন্নয়নে ঋণ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বেকারদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...