রবিবার, ১৪ জুন ২০২৬

খাগড়াছড়ি সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আজ সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাস্থ পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) নারাইছড়ি বিওপি পরিদর্শন করেছেন। সেখানে বিজিবি মহাপরিচালক বিওপি’র সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আনন্দটুকু ভাগ করতে দুর্গম পার্বত্য সীমান্তে এসেছেন এ কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন না করে দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।’
এ সময় তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একইসাথে তাদেরকে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এরপর বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। সেখানে তিনি কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ এবং বৃক্ষরোপণ করেন। পরে তিনি খাগড়াছড়ি সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। দুপুরে বিজিবি মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিক মেসে সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে খাবার খান।
বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি’র চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি ও পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...