শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদে অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন

রমজানের কঠোর সিয়াম সাধনা শেষে আসে ঈদুল ফিতরের আনন্দ বার্তা। ‘রম্জ’ শব্দের অর্থ জ্বালিয়ে দেয়া। রিপুর তাড়নায় মানুষ সারাবছর অন্যায়, অবিচার, পাপাচারে লিপ্ত থাকে, রমজানের রোজা পালনের মধ্যদিয়ে সে পরিশুদ্ধি লাভ করে।
ঈদ আনন্দের। আকাশে শাওয়ালের শুভ্র চাঁদ দেখা যাবে। মুসলমানের ঘরে আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সবার ঘরে সমান পরিমান  আনন্দ আনে  না। যাদের অর্থ আছে এদের ঘরে ঈদ আনন্দের। কিন্তু যার ঘরে দুবেলা দুমুঠো ভাত নেই; তাদের ঘরে ছড়িয়ে পড়বে বিষাদের ছোঁয়া। এই প্রসঙ্গে হাদিসে  কথিত  হয়ে থাকে এরুপ যে ব্যক্তি দানশীল সে  আল্লাহর নিকটবর্তী। আর যে আল্লাহর নিকটবর্তী হবে সে জান্নাতের অধিবাসী হবে ও সে মানুষের কাছে প্রিয় হয়ে উঠবে। জাহান্নাম থেকে বহুদূরে থাকবে। আর কৃপণ আল্লাহর থেকে দূরবর্তী।
আর যে আল্লাহর থেকে দূরবর্তী সে জাহান্নামের অধিবাসী, মানুষ কাছে অপ্রিয় এবং জাহান্নামের নিকটবর্তী। কৃপণ ইবাদতকারী থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় অজ্ঞ দানশীল। (আবু দাউদ)। এই অসময়ে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ কেয়ামতের দিন মানুষের পাশে দাঁড়াবে। যে দিন কোনো সাহায্যকারী থাকবে না। অসহায় মানুষকে অন্নদান, বস্রদান করলে আল্লাহ তার প্রতি কৃতার্থ হয়।
গরিবদের সহায়তা প্রদানকারীর ব্যাপারে বেহেশতের সুসংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ‘একটি রুটি দানের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে পাঠানো হবে। ১. আদেশদাতা, ২. ত্রাণ প্রস্তুতকারক ৩. ত্রাণ পরিবেশক।আমরা যদি একটু সতর্ক হই। আমাদের মার্কেটিং থেকে একটু বাঁচিয়ে রাস্তার পাশে থাকা শিশুদের জন্য যদি একশ টাকা দিয়ে ঈদের উপহার দিই- তাহলে এটা হবে প্রকৃত মুসলমান ও রোজাদের কর্ম। তাই আসুন আমরা সবাই মিলে অসহায়দের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এদের ঈদ ও হোক আনন্দের।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...