রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুবাইয়ে ভিজিট ভিসায় গিয়ে ভিক্ষা, আটক পুরো পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

টুরিস্ট ভিসায় পরিবারের সঙ্গে দুবাই গিয়েছিলেন। কিন্তু ভ্রমণ তাদের আসল উদ্দেশ্য ছিল না। তাদের মূল লক্ষ্য ছিল পবিত্র রমজান মাসকে ঘিরে ভিক্ষা করা। কিন্তু তারা সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। সম্প্রতি পরিবারের সব সদস্য ভিক্ষা করতে গিয়ে দুবাই পুলিশের হাতে ধরা পড়েন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুবাই পুলিশ জানিয়েছে, দুই ভাই, তাদের স্ত্রী ও সন্তানরা মসজিদের সামনে ভিক্ষা করছিল। তাদের দাবি, তারা প্রতিবন্ধী। এ জন্য তারা ভিক্ষা করছে।
দুবাইয়ের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের প্রধান মেজর জেনারেল জামাল সালেম জানান, এরা প্রতিবন্ধী হওয়ার ভান করে এবং পবিত্র রমজান মাসে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে মানুষকে প্রতারণা করে। এ জন্য পুলিশ তাদের গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, প্রথম রমজান থেকে রমজানের মাঝামাঝি পর্যন্ত ১১৬ জন ভিক্ষুককে গ্রেফতার করা হয়। যার মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ৫৭ জন। বিভিন্ন দেশের মুদ্রাসহ তাদের আটক করা হয়। দুবাইয়ের নাগরিকদের ভিক্ষাবৃত্তির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে পুলিশ।

কারণ, অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে দুবাইয়ে এসে ভিক্ষা করেন। তারা প্রতারক। তাদের থেকে সাবধান থাকুন। এছাড়া ভিক্ষাবৃত্তির নামে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানাতে ৯০১ নম্বরে ফোন করার কথা বলা হয়েছে। তবে পরিবারটি কোন দেশ থেকে এসেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...