শনিবার, ২০ জুন ২০২৬

আলীকদম উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অংশেথোয়াই মার্মা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জামাল উদ্দিন, সহ-সভাপতি পদে দুংড়ি মং মার্মা ও সাধারণ সম্পাদক পদে অংশেথোয়াই মার্মা নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল সামিয়ানা তৈরী করেন সম্মেলন প্রস্তুতি কমিটি।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সভাপতি, সহ-সভাপতি ও সাধণণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে বান্দরবান জেলা কমিটি বরাবরে প্রেরণ করা হবে বলে জানান, নব নির্বাচিত সভাপতি মো. জামাল উদ্দিন।
উল্লেখ্য, বিগত ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক হন দুংড়িমং মার্মা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...