সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাউজানে সিরাজুল হক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে আলহাজ্ব সিরাজুল হক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের বায়তুল করিম জামে মসজিদ ও দারুল কোরআন ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাহেদ আলী রাশেদের পৃষ্ঠপোষকতায় শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন। ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ জাহেদের সার্বিক তত্ত্বাবধানে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য বাসু দে, সহ-সভাপতি ইউপি সদস্য পষূন মুৎসুদ্দি আবনু, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য মো. মামুনুর রশীদ তসলিম ও মো. কামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন হতে অসহায় গরীব দুস্থদের খাদ্য সহায়তা, বিবাহ অনুদান, বিদেশ যাত্রায় অনুদান, চিকিৎসা সহায়তা, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানান সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...