রবিবার, ১৪ জুন ২০২৬

নাজাত লাভের দিন শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

রমজান আল্লাহতায়ালার নৈকট্যলাভের বিশেষ মৌসুম। বিশেষ এ মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ১০ দিন আল্লাহর রহমত নাজিলের, দ্বিতীয় ১০ দিন গোনাহ মাফ তথা মাগফেরাতের এবং তৃতীয় ১০ দিন আল্লাহর আজাব থেকে নাজাতের জন্য নির্ধারিত।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এটা এমন এক মাস, যে মাসের প্রথম ১০ দিন রহমতের বারিধারায় পরিপূর্ণ। মাঝের ১০ দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য নির্ধারিত এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়রূপে নির্দিষ্ট।

আজ থেকে শুরু হলো নাজাতের সময়, যা বান্দার পাপমোচন ও ক্ষমাপ্রাপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নাজাত শব্দের অর্থ মুক্তি। পবিত্র রমজান মাসে টানা ২০ দিন সিয়াম সাধনার পর রোজাদার পরম প্রাপ্তির পর্যায়ে পৌঁছে যান। বান্দার জন্য জাহান্নামের আগুন ও শাস্তি থেকে মুক্তির চেয়ে বড় পাওনা আর কিছু নেই।

বান্দার কৃত পাপের ক্ষমা করার জন্য মহান রাব্বুল আলামিন রমজান মাসকে প্রতিবছর একবার করে দিয়ে থাকেন। আর এতে তারা প্রতিবছরই স্রষ্টার নৈকট্যলাভে নিজেকে আত্মসমর্পণ করতে পারে। মুসলমানরা মাহে রমজানকে নিজের জীবন নিষ্পাপ ও পুণ্যময় করার চেষ্টা করেন।

নাজাতের সময় পবিত্র লাইলাতুল কদরের রাতে অগণিত বান্দাকে মহান রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ রাতে সারা মাসের যত মাফ করা হয়েছে তার দ্বিগুণ, আর ঈদের রাতে আরও দ্বিগুণসংখ্যক বান্দার গুনাহ মাফ করে দেন। সেই সঙ্গে কবিরা গুনাহর জন্য তওবা করে ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ তৈরি করে দেন।

হাদিস শরিফে নাজাতের এই সময়কে ‘ইতক্বুম মিনান নার’ বা জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়েছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়, যখন রমজানের শেষ ১০ রাত আসত, তখন নবী করিম (সা.) কোমরে কাপড় বেঁধে নেমে পড়তেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত জেগে থাকতেন। আর পরিবার-পরিজনকেও তিনি জাগিয়ে দিতেন।

মুসলিম শরিফে হজরত আয়েশা (রা.) বর্ণিত অন্য একটি হাদিসে বলা হয়, ইন্তেকাল পর্যন্ত নবী করিম (সা.) রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন, এরপর তার স্ত্রীরাও ইতেকাফ করেছেন। এ সময় তিনি আল্লাহর ইবাদতে মসজিদে নির্জনবাস করতেন। দুনিয়াবি সব ধরনের সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করতেন, ইবাদতে মশগুল থাকতেন।

রাসুল (সা.)-এর ইতেকাফের জন্য মসজিদে একটি তাঁবু পাতা হতো। ইতেকাফকালীন তিনি রোগী দেখতে বের হতেন না, জানাজায় যেতেন না এবং নারীদের সঙ্গ ত্যাগ করতেন। প্রাকৃতিক প্রয়োজনের মতো জরুরি কিছু ছাড়া তিনি তার ইতেকাফস্থল ত্যাগ করতেন না।

নাজাতের এই সময়ে ইতেকাফের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে একজন আলেম বলেন, মসজিদের ইতেকাফ হচ্ছে হৃদয়ের প্রশান্তি, আত্মার পবিত্রতা ও চিত্তের নিষ্কলুষতা। চিন্তার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা। ফেরেশতাকুলের গুণাবলি অর্জন এবং লাইলাতুল কদরের সৌভাগ্য ও কল্যাণ লাভসহ সব ধরনের ইবাদতের সুযোগ লাভের সর্বোত্তম উপায়।

রমজানের প্রথম দুই দশকের গুরুত্ব ও ফজিলত থাকলেও শেষ দশকের গুরুত্ব ও ফজিলত আরও বহু গুণ বেশি। কেননা, এই দশকেই রয়েছে পবিত্র রজনি লাইলাতুল কদর। শবেকদর হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ, এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতে পারে, এই রাতের ইবাদতে তারচেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। এ রাতের কারণেই পুরো রমজান তাৎপর্য ও ফজিলতপূর্ণ হয়েছে।

পবিত্র গ্রন্থ আল কোরআনও অবতীর্ণ হয়েছে এই কদরের রাতে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়: ‘আমি এই কিতাব অবতীর্ণ করেছি এক বরকতময় রজনিতে। অবশ্যই আমি সতর্ককারী।’

তাই পবিত্র মাহে রমজানের বিগত দিনগুলো যাদের অবহেলায় কেটে গেছে। তাদের এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার। মুক্তির অবারিত সুযোগ পেয়েও যারা নিজেদের মুক্ত করে নিতে পারল না, তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...