শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে নব নির্মিত সংযোগ সেতুর উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

জেলা শহরের কালিন্দীপুর-হ্যাচারী-সুখী নীলগঞ্জ এলাকায় নবনির্মিত সংযোগ সেতুর উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০ টায় শহরের কালিন্দীপুর হ্যাচারী এলাকায় এ সেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন এ সেতুটির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সদস্য ওয়াশিংটন চাকমা, আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, আশীষ দাশ গুপ্ত, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...