শনিবার, ২০ জুন ২০২৬

সভাপতি সম্পাদক হতে চান ৯ নেতা

দীর্ঘ বছর পর ১২ এপ্রিল আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ৫ বছর পর আগামী ১২ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য ও উৎসবের আমেজ। বিভিন্ন স্থানে চলছে বিশাল সামিয়ানা ও তোরণ নির্মাণের হিড়িক। পাশাপাশি ক্রমশঃ ব্যানার, ফেস্টুন, পোস্টারে রঙিন হয়ে উঠছে উপজেলা শহর। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এসব প্রার্থীরা এখন ভোটারদের মন জয়ের আশায় রাত-দিন দ্বারে দ্বারে ঘুরছেন।
অনুষ্ঠিতব্য সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এতে উদ্বোধক থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া বিশেষ অতিথি থাকবেন বলে জানা গেছে।
এবারের সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মারমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমদ প্রার্থী হিসেবে রয়েছেন।
এদিকে, সাধারণ সম্পাদক পদে বান্দরবাান জেলা আওয়ামী লীগের সদস্য অংশোথোয়াই মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক যুদ্ধমনি তঞ্চঙ্গ্যা, বহিস্কারাদেশ থেকে দুই মাস আগে ‘ক্ষমা’ পাওয়া নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা জামান রাশেদ প্রার্থীতা করছেন।
অপর দিকে কমিটির সভাপতি ও সম্পাদক পদে পরিবর্তন আসবে, নাকি পুরোনোই নেতৃত্বে থাকবেন এ নিয়েই নেতা কর্মীদের আলোচনা বেশি। বর্তমান কমিটির কর্মকন্ড নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। তবে ভোটাররা বলেন, যাকে সুখে দুখে পাবো, আর যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ শে ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক হন দুংড়িমং মার্মা। ২০২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে সভাপতি থেকে মংব্রাচিং মার্মা বহিস্কার প্রাপ্ত হলে ভারপ্রাপ্ত সভাপতি হন জামাল উদ্দিন।
এ বিষয়ে সভাপতি প্রার্থী দুংড়িমং মার্মা বলেন, প্রার্থী হয়েছি এটা বড় কথা নয়। নির্বাচিত না জিতলেও সবাইকে নিয়ে এক সাথে দলের জন্য কাজ করবো। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপিকে পূণরায় নির্বাচিত করাই এ সম্মেলনের মূল টার্গেট বলে জানান তিনি।
তবে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামরুল হাসান টিপু বলেন, সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা এখন উজ্জীবিত। নতুন কমিটি কি প্রক্রিয়ায় হবে, তা নির্ধারণ করবে আমাদের অভিভাবক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...