রবিবার, ২৮ জুন ২০২৬

রাষ্ট্রপতির সাথে সাতকানিয়া উপজেলা আ.লীগ সভাপতি মোতালেবের সাক্ষাৎ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ২২তম নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবু্দ্দিনের সাথে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি’র নেতৃত্বে সাতকানিয়া উপজেলার জনপ্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় তারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

জনপ্রতিনিধিরা মো. সাহাবুদ্দিনের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় নব-নির্বাচিত রাষ্ট্রপতিও সকলের সার্বঙ্গীন সাফল্য কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নজরুল শিকদার, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দীন, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সালেহ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাসির উদ্দীন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী,বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তাপস কান্তি দত্ত, পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফম মাহবুব শিকদার, খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আখতার হোসেন, কালিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাফেজ আহমদ, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...