সোমবার, ২ নভেম্বর ২০২৬

বড়উঠানে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ৭ম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ এপ্রিল শুক্রবার কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ অনুষ্ঠানে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর সৌজন্যে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা’র ভাইস-প্রিন্সিপাল হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ), বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ খান মিটু, আল্লামা গাজী শেরে বাংলা ট্রাস্টের সাবেক সভাপতি ও হলি পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালক মুহাম্মদ সামশুল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সীতাকুন্ড মোহাম্মদীয়া আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাসান রেজবী (ম.জি.আ), কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশন’র উপদেষ্টা মোঃ মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, মোঃ কমরুউদ্দিন খান, মোঃ কুতুব উদ্দিন খান, মাওলানা নেজাম উদ্দিন খান, হবিবুল হক খান, মেহরাফ হোসেন খান, মোঃ মিজানুল হক খান, তৌফিক আহসান বায়জীদ, মোঃ রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ ময়নু, মোঃ জামাল উদ্দিন, মনজু। প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ) বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্টীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে।

ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ও এলাকাবাসী ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আউলিয়াদের নিদর্শন বিভিন্ন অলৌকিক ঘটনাবলীর স্থানটি সংরক্ষণ, মাইজভান্ডারী আধ্যাত্মিক রিসার্চ সেন্টার ও এই পবিত্র স্থানটি উম্মুক্ত করার দাবির প্রতি সমর্থন জানান, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়া মোহাম্মদ মোকাম্মেল হক খানকে অভিনন্দন জানান এবং এ প্রতিযোগিতা অন্যান্য পুরস্কাররে পাশাপাশি বৃক্ষ ও রাখায় ভূয়সী প্রশংসা জানান। “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রশংসা করেন। ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হক খান বক্তব্যে বলেন- রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বত্বের বন্ধন, ভূলবুঝা বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণে ঘোষণা দেন।

ইতিমধ্যে হাসপাতােলর জন্য একটি জায়গায় কিনা হয়েছে। সততা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিনকাজ সহজে হবে বলে মন্তব্য করেন। তিনি গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর’র সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি অন্যান্য পুরস্কার সাথে ফলজ গাছের চারা প্রতিযোগিদের উপহার দেন এবং যে কোন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করার জন্য আহবান জানান।

বিশেষ অতিথি সাজ্জাদ খান মিটু বলেন-রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নিয়নমুলক কাজের কথা উল্লেখ করেন এবং ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্য প্রশংসা করেন। তিনি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ববধানে ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”।

কোরআন তেলাওয়াতে ১ম স্থান মুহাম্মদ আমান উল্ল্যা, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ২য় স্থান মোহাম্মদ রেজবী, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ৩য় স্থান মোহাম্মদ ইয়াছির ইসলাম ইয়ামিন. হযরত ছিদ্দিকী আকবর (রাঃ) আলকোরান একাডেমি, শৈন্য টেক। হামদ্-নাতে ১ম স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ২য় স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা । ৪র্থ স্থান মোহাম্মদ তাহসীন আবদাল খান, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আযান-এ ১ম স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ২য় স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...