বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় আউশ প্রণোদনার সার ও বীজ পেল ২ হাজার ৩শ জন কৃষক

- Advertisement -
Single page 1st Paragraph

চলতি মৌসুমে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ২ হাজার ৩শ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার বীজ প্রণোদনা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২২-২৩ অর্থ বছরে আউশ ধান চাষের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান চাষের জন্যে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষকের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষককে ১ বিঘা (৩৩শতক) জমির জন্য ৫ কেজি উফশী বীজ, ১০কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার পায়।

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টাউন হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন ও মিল্কী রাণী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, সহকারী পুলিশ পরিদর্শক মাহফুজর রহমান, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কৃষক লীগের সভাপতি মো. ওহাব মিয়া বিশেষ অতিথি ছিলেন। প্রণোদনা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, সরকারের এই প্রণোদনা সহায়তার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ধান চাষে আগ্রহী হওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।

এই বিভাগের সব খবর

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

সর্বশেষ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...