সোমবার, ২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের প্রচারণা শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) আছরের নামাজের পর বহদ্দারহার বাড়ি জামে মসজিদে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে এ প্রচারণা শুরু করেন তিনি।

মোনাজাতের আগে শুভেচ্ছা বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদকে বিজয়ী করতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে৷ আজ থেকে আমরা অনুষ্ঠানিক প্রচারণায় নামবো।
ইফতারের পর বহদ্দারহাট মোড় থেকে কাপ্তাই রাস্তার মাথা। সেখান থেকে অনন্যা আবাসিক হয়ে অক্সিজেন মোড়। পরে দুই নাম্বার গেইট দিয়ে স্টেডিয়ামে গিয়ে আমাদের প্রচারণা শেষ হবে।এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতিখার সাইমুম প্রমুখ। এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...