রবিবার, ২৮ জুন ২০২৬

ফটিকছড়িতে ৬ বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় বছরের এক শিশুকে তরমুজ খাওয়ানোর লোভ দেভিয়ে ধর্ষণের ঘটনায় খাজা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়াছ ফটিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাজা মিয়া (৬০) ওই এলাকার মৃত রজব আলীর ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী কন্যাশিশু ৬ বছর বয়সী। সে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফটিক এলাকায় মায়ের সঙ্গে থাকতো। আসামি খাজা মিয়া ভিকটিমের পাশের বাসায় ভাড়া থাকতো। গত ৪ এপ্রিল দুপুর ১২টার দিকে ভিকটিম তাদের ঘরের সামনে খেলা করছিল। এসময় খাজা মিয়া তরমুজ খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দৌড়ে ঘটনাস্থলে এলে ধর্ষক খাজা মিয়া দরজা খুলে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। পরে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফটিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, তরমুজ খাওয়ানোর কথা বলে ছয় বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে আসামি খাজা মিয়া। ঘটনার পর পরই আসামি পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খাজা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...