শনিবার, ২০ জুন ২০২৬

লামায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

এই প্রথম ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) কর্তৃক বাস্তবায়িত ‘বাণী’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী পুষ্টি মেলা গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র অর্থায়নে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

এ সময় গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের হেড অব সিএলএ মেরাজ রহমান, টেকনিক্যাল এডভাইজার মো. জাহিদুল ইসলাম, ফিল্ড কো অর্ডিনেটর মো. আশ্রাফ হোসাইন, গ্রাউসের এডমিন জোন কো-অর্ডিনেটর লাল থোয়াই নাগ বম, সিনিয়র মাস্টার ট্রেইনার মো. আমিনুল ইসলাম, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. মাহাবুব আলম, বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন, গজালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মফিজ উদ্দিন, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহা আল, বাবু কুমার সুশীল, ইউপি সদস্য প্রিতমা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় আয় বর্ধক কার্যক্রম কর্ণার, কিশোর কিশোরী কর্ণার, প্রারম্ভিব পুষ্টি দল কর্ণার, জিবীকায়ন কর্ণার, প্রারম্ভিক শৈশবের বিকাশ কর্ণার, মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি কর্ণার, পারিবারিক আলোচনা সভা কর্ণারসহ মোট ৯টি স্টল স্থান পায়। উপকারভোগীদের উৎপাদিত বিভিন্ন কৃষি পন্য ও সচেতনতামূলক ফেসটুনের পসরা বসানো হয় স্টলগুলোতে।

এ বিষয়ে প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন বলেন, ২০২০ সালের জুন মাস থেকে বানি প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে উপকারভোগীদের নিয়ে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আয় বৃদ্ধিমূলক পেঁপে, আদা ও কলা চাষ, হাঁস, মুরগি, গরু, ছাগল পাালন এবং মার্কেটিং এর (এলবিএ) বিষযে কাজ করে আসছে গ্রাউস। আর এসব কার্যক্রমকে জনসাধারণের মাঝে তুলে ধরার পাশাপাশি উপকারভোগীদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এ মেলার আয়োজন।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...