রবিবার, ২৮ জুন ২০২৬

সাতকানিয়া পৌরসভায় জলিল-জাহান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য, আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায়, অসচ্ছল ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামের অন্যতম ইবাদত।

তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন- যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দিবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দিবেন। তিনি আরো বলেন, জলিল-জাহান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষুধার্তকে খাদ্য দেয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা করে অসহায় মানুষের পাশে থাকার যাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি জলিল-জাহান ফাউন্ডেশনের আয়োজনে সাতকানিয়া পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের এতিম শিশু, খতিব, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত, গরীব, অসহায় ও দুঃস্থদের সাথে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফরিদুল আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল রশীদ পারভেজ, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব চৌধুরী, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ এজাজ, পৌরসভা ছাত্রলীগ নেতা এনামুল, সাখাওয়াত হোসেন, আব্দুল গফুর, আব্দুল গনি, চ.বি. ছাত্র মোঃ রাফি, মিনহাজ, মজুমদার এন্টারপ্রাইজ কর্মকর্তা মোঃ মাহফুজ চৌধুরী, মোঃ বেলাল, মোঃ মালেক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ঈদপূর্ব শুভেচ্ছা বিনিময় শেষে প্রায় ৩৫০ জন এতিম, ইমাম-মুয়াজ্জিন ও দুঃস্থকে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...