শনিবার, ২০ জুন ২০২৬

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বাজার ও কানামাঝির ঘাট বেইলী সেতু

- Advertisement -
Single page 1st Paragraph

সেতুর দু’পাশে ‘ঝুঁকিপূর্ণ সেতু’, সর্বোচ্চ ৫ টন মালামাল গাড়িতে পরিবহন করা যাবে’-সড়ক ও জনপথ বিভাগের এমন লেখা বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড লাগানো। কিন্তু প্রতিনিয়ত এ নির্দেশনা অমান্য করে -এ দুই বেইলী সেতুর উপর দিয়ে পাঁচ গুনেরও বেশি পণ্যবাহী যান চলাচল করছে। ফলে কক্সবাজার জেলার চকরিয়া, বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়কের ওপর ইয়াংছা সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন জরাজীর্ণ এ সেতুতে স্বাভাবিক খুঁটির পাশাপাশি আলাদাভাবে লোহার পাইপ বেঁধে সচল রাখা হয়েছে। একই অবস্থা বিরাজ করছে লামা-আলীকদম সড়কের মাতামুহুরী নদীর কানামাঝির ঘাট এলাকার বেইলী সেতুটিও। বিশেষ করে চলতি মৌসুমে তামাক ও পাথর বোঝাই যান চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ এ সেতু দুটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সড়কে চলাচলকারী যাত্রী, গাড়িচালক ও স্থানীয়রা।
জানা গেছে, বান্দরবান জেলার দুর্গম লামা ও আলীকদম উপজেলার সাধারণ মানুষের সড়কপথে যোগাযোগের একমাত্র সড়ক আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়ক। চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের মানুষও ওই দুই উপজেলা সদরে যোগাযোগের জন্য এই সড়কটিকে ব্যবহার করেন। কিন্তু সেই সড়কের ইয়াংছা বাজার সংলগ্ন সেতুটির উপরের পাটাতনের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পাশে লাল পতাকা টাঙ্গিয়ে সামান্য মেরামতের কাজ করা হয়; কিন্তু এতে বিপদের ঝুঁকিটা রয়েই গেছে। কারণ ৫ টনের সেতুর উপর দিয়ে পাথর, ইট, তামাক ও কাঠ বোঝাই ২৫-৩০ টন ওজনের ভারী গাড়িও চলাচল করছে প্রতিনিয়ত।
সরেজমিন ইয়াংছা গিয়ে দেখা যায়, বেইলি সেতুটি জরাজীর্ণ হওয়ায় সড়ক বিভাগ জোড়াতালি দিয়ে, মাঝে মধ্যে সংস্কার করে যান চলাচলের জন্য সচল রেখেছে। কিন্তু সেতুটি এতটাই জরাজীর্ণ যে, বেইলি সেতুকে টিকিয়ে রাখতে আলাদা লোহার পাইপের সাহায্যে ঠেস দিয়ে সেতুটি কোনো মতে চলছে। একই অবস্থা কানামাঝির ঘাট সেতুটিরও।
ইয়াংছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম কাজল সহ অনেকে জানায়, বর্তমানে ইয়াংছা এলাকার বেইলি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সেতুটি চালু রাখতে সেতুর স্বাভাবিক খুঁটির পাশাপাশি নিচের অংশে আলাদাভাবে পাইপ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এরপরও প্রতিনিয়ত ২০-৩০ টনের বেশি যান চলাচলের কারণে যেকোনো সময় সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এলাকার জনসাধারণের স্বার্থে সেতুটি জরুরি ভিত্তিতে পুনঃনির্মাণের জরুরী হয়ে পড়েছে বলেও জানান তারা।
এদিকে ইয়াংছা ও কানামাঝির ঘাটস্থ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সড়ক বিভাগের লামা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী পুর্ণেন্দ্র বিকাশ চাকমা জানায়, লামা উপজেলায় যেসব বেইলি সেতু রয়েছে, এর মধ্যে ইয়াংছা সেতুটি ৫০ মিটার দীর্ঘ। সেতুটি বর্তমানে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি সচল রাখতে আলাদাভাবে পাইপ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত অনুমোদন সাপেক্ষে এই বেইলী সেতুটি ভেঙ্গে নতুন ক রে পাকা গার্ডার সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।
সূত্রে জানা গেছে, ১৯৭০-৮০ সালের দিকে জেলার সড়ক চালু হওয়ার পর থেকে ইস্পাত দিয়ে বেইলি সেতুগুলো নির্মাণ করা হয়। তবে দীর্ঘ বছরেও পাকা গার্ডার সেতু না হওয়ায় বেইলি সেতুগুলো জরাজীর্ণ হয়ে পড়ে। ৭৬টি সেতুর ইতিমধ্যে ২টি পাকা সেতু নতুন করে নির্মাণ করা হয়েছে। বাকি আরও কয়েকটি পাকা সেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
তবে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, প্রথম দফায় ইয়াংছ সেতুসহ ১২টি সেতু পাকা গার্ডার করার প্রাক্কলন করে সড়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। এসব সেতুর মধ্যে লামা উপজেলার কুমারী এলাকার ৪১ মিটার একটি পাকা গার্ডার সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। অনুমোদনের প্রেক্ষিতে ইয়াংছা বাজার এলাকায় সেতু নির্মাণ দ্রুত শুরু হচ্ছে। ৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় আরেকটি প্রকল্পের মাধ্যমে আলীকদম কানামাঝির ঘাট সেতু নির্মাণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...