সোমবার, ১৫ জুন ২০২৬

ঈদের আগে আসছে ভিভোর ভি সিরিজের নতুন ফোন

- Advertisement -
Single page 1st Paragraph

ঈদের আগেই সুখবর দিল গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ক্যামেরায় নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে যাত্রা শুরু করছে ভিভোর ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি-২৭ই। ২ এপ্রিল থেকে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফোন। পোর্ট্রেট ফটোগ্রাফিতে বেশ দক্ষ ভি-২৭ই এর ক্যামেরা কনটেন্ট ক্রিয়েটরসহ দেশের সব বয়সী মানুষদের দিবে নতুন অভিজ্ঞতা।

বিশ্বজুড়ে স্মার্টফোন শিল্পে পোর্ট্রেট ফটোগ্রাফি ও অরা লাইট এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। নতুন এই উদ্ভাবন ফটোগ্রাফিকে নিয়ে যাচ্ছে ভিন্ন মাত্রায়। এই প্রযুক্তি সুবিধা নিয়েই দেশে এসেছে ভিভো ভি২৭ই। ঈদকে সামনে রেখে ভি২৭ই এর পাশাপাশি ভি২৭ নামে ভি সিরিজের আরেকটি স্মার্টফোনও এনেছে ভিভো। প্রফেশনাল পোর্ট্রেট এক্সপার্ট স্মার্টফোন দুইটিতেই থাকছে ভিভোর নতুন আকর্ষন-এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট। এই লাইট স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম।

ভি-২৭ই তে রয়েছে সুপার নাইট মুড সমৃদ্ধ ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা সেন্সিং রেয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ এবং ২ মেগাপিক্সেল মাইক্রোক্যামেরা। অপরদিকে ভিভো ভি২৭ ৫জি স্মার্টফোনে রয়েছে সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস রেয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ এমপি ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। যা যেকোনো অবস্থায় কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন প্রোফেশনাল ফটো ও এইচডি সেলফি তুলতে সক্ষম। পাশাপাশি ভালো মানের ছবি তুলতে প্রয়োজনীয় শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯৯ রয়েছে এই স্মার্টফোনে।

দুর্দান্ত ভিডিও করতেও পটু এই স্মার্টফোন। এতে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা চলন্ত অবস্থাতেও কাঁপাকাপি ছাড়াই প্রাণবন্ত শট নিতে সক্ষম। এর ওআইএস প্রযুক্তি ভিডিওকে করবে আরো স্টেবিলাইজড। তাই এই স্মার্টফোন গ্রাহকদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই।

৮ জিবি র‍্যামের সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের বিশাল সুবিধা দেবে ভি২৭ই। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা। ভি২৭ই এর ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার যা মাত্র ১৯ মিনিটেই হবে ৫০% চার্জ।

৭.৭ মি.মি. স্লিম, ফ্লাট ফ্রেমের স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি রঙে। ল্যাভেন্ডার পার্পেল রঙের স্মার্টফোনে রয়েছে পাখির পালকের নকশা যা দেখতে অতুলনীয়। পাশাপাশি গ্লোরি ব্ল্যাক বিভিন্ন দিক থেকে নকশা পরিবর্তন করে দেবে নান্দনিক অনুভূতি। এর ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লেতে মুভি দেখার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করায় মিলবে দারুণ অভিজ্ঞতা।

ভিভোর ভি-২৭ স্মার্টফোনটি মিলবে নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙে। ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি দেশের সব জেলায় মিলবে ভি২৭ই ও ভি২৭। ভি২৭ই এর দাম পড়বে ৩২,৯৯৯টাকা । এদিকে ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...