শনিবার, ১৩ জুন ২০২৬

সভাপতি নান্নু, সম্পাদক মুজিব

ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কার্যকরী এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদকে সভাপতি ও মুজিব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন এ কার্যকরি কমিটি অনুমোদন দিয়েছেন।

জানা যায়, ঢাকা সফররত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান সহ ফ্লোরিডা আওয়ামী লীগের আইয়ুব খান, নাফিজ আহমেদ জুয়েলসহ কয়েকজন নেতা সম্প্রতি গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে মতবিনিময় করেন। ওই মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের করণীয় কি হবে এসব বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে দলীয় সভাপতি শেখ হাসিনা সকলকে দেশ-বিরোধী অপতৎপরতায় লিপ্তদের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এবং নিজ নিজ এলাকার সাথে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন। সেইসময় তিনি আরো বলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগকে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব ফ্লোরিডায় বসবাসরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানকে দিলাম।

ঢাকা থেকে ফ্লোরিডায় ফিরে নেতাকর্মীদেরকে এ বৈঠকের বিবরণ দেন এম ফজলুর রহমান। তিনি বলেন, সর্বশেষ ২০০৫ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের কমিটির অনুমোদন দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও তারই নির্দেশে সরাসরি কমিটি পেলেন ফ্লোরিডায় বসবাসরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...