শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ভোজপুরী অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে মারা গেছেন। বেনারসের একটি হোটেল থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, আকাঙ্ক্ষা আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তার মৃত্যু সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। জানা গেছে, নিজের পরের প্রজেক্টের শুটিংয়ে বেনারস গিয়েছিলেন আকাঙ্ক্ষা।

ভালোবাসা দিবসে সহ–অভিনেতা সামার সিংয়ের সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন আকাঙ্ক্ষা। কিন্তু এর এক মাসের মধ্যেই চলে গেলেন তিনি।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন, ভোজপুরি গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি।

এ ছাড়া মৃত্যুর ২৪ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন এই অভিনেত্রী। এর মধ্যে এমন কী ঘটল যে তাঁকে আত্মহত্যা করতে হলো, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা চলছে।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরি এই অভিনেত্রীর। তারপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

পরিবার অবশ্য চায়নি আকাঙক্ষা অভিনয়ে আসুক, তাদের স্বপ্ন ছিল মেয়ে আইপিএস অফিসার হবে। কিন্তু আকাঙ্ক্ষার স্বপ্ন ছিল অভিনয়ে ক্যারিয়ার গড়বেন, শুরুর পর ব্যাপক জনপ্রিয়তাও পান। কিন্তু স্বপ্ন পুরোপুরি সত্যি করার আগেই চলে গেলেন তিনি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....