রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ওমরাহ শেষে সৌদিতে দুর্ঘটনায় এক পরবারের ২ বাংলাদেশি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদিতে ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় এ নিহতের ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার বোন-জামাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। তারা দুজন সৌদি আরবে আলগাছিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন।

রোববার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।

বেতাগী ইউএনও জানান, সড়ক দুর্ঘটনায় দুজন প্রবাসী নিহত হয়েছেন। মরদেহ বাংলাদেশে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

নিহত সাগরের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার জানান, কর্মস্থল থেকে গত বৃহস্পতিবার তারা দুজন ওমরাহ পালনের জন্য মক্কায় যান। ওমরাহ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...