সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইউআইটিএস’র অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল

সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি

- Advertisement -
Single page 1st Paragraph

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার অত্যন্ত জরুরি। আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ন্যায়নিষ্ঠ ও আদর্শবান আইনজীবীর বিকল্প নেই। তিনি গতকাল বুধবার ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইন বিভাগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ, শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও বিভাগীয় সাবেক কৃতি শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও শিক্ষানুরাগী সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রতিষ্ঠিত ইউআইটিএস-এর আইন বিভাগ যুগপোযোগী শিক্ষাদানের মাধ্যমে একদল আদর্শবান, দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করছে বলে আমি বিশ্বাস করি। যারা সুষ্ঠু ও ন্যায়বিচার প্রাপ্তিতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং শান্তিপূর্ণ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অ্যাটর্নি জেনারেল নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং বার কাউন্সিলের নতুন তালিকাভুক্ত আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু, ইউআইটিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইউআইটিএস-এর আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন, অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

এতে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ ন ম শরীফসহ অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি ও সংবর্ধিতদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...