শনিবার, ২০ জুন ২০২৬

লামায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠলেন ৪০ ভূমি ও গৃহহীন পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

বুধবার(২২মার্চ) সকালে সারা দেশে ৩৯ হাজার ৩৬৫ পরিবারের মাঝে ভুমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় উপহারের জমি, ঘর, চাবি ও দলিল পেলেন ৪০ ভুমি ও গৃহহীন পরিবার। উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী এসব পরিবারের হাতে দলিল তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।

তিনি বলেন, ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে ভূমি ও গৃহহীন “ক” শ্রেণির পরিবারদের পুনর্বাসনের নিমিত্তে প্রকল্পের ৪র্থ পর্যায়ে উপজেলায় ৪০টি ঘরের মধ্যে ২৫টি সেমিপাকা ও ১৫টি মাচাং ঘর রয়েছে। বুধবার থেকে উপকারভোগীরা পরিবার পরিজন নিয়ে উপহারের ঘরে উঠবেন। এদিকে কিছুদিন আগেও ঘর ছিল না উপজেলার লামা সদর ইউনিয়নের মেউলারচর মার্মা পাড়ার বাসিন্দা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ক্যাহ্লাপ্রু মার্মার। আজ তিনি প্রধানমন্ত্রীর দেয়া উপহারের স্বপ্নের ঘরে উঠবেন। এ ঘর পেয়ে তিনি এখন আনন্দে আত্মহারা। তিনি বলেন, এই ধারা চলতে থাকলে আমার মত আরও গৃহহীনরা পর্যায়ক্রমে একটি করে ঘরের মালিক হয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্যহ্লাপ্রু মার্মা। দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাদুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, নূরুল হোসাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদ্বীপ কান্তি দাশ সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...