শনিবার, ২০ জুন ২০২৬

লামায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৪০ ভুমিহীন ও গৃহহীন পরিবার

- Advertisement -
Single page 1st Paragraph

মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন ‘খ’ শ্রেণীর পরিবার পুণর্বাসনের নিমিত্ত্বে এবার বান্দরবান জেলার লামা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৪০টি পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নে ৪০টি ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুজিবশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয় বলেও জানান নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার।

ঘরগুলোর মধ্যে লামা সদর ইউনিয়নে রয়েছে সেমিপাকা ২টি ও মাচাংঘর ৮টি, রূপসীপাড়া ইউনিয়নে রয়েছে সেমিপাকা ৫টি ও মাচাংঘর ৫টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে রয়েছে সেমিপাকা ৭টি ও মাচাংঘর ২টি ও ফাইতং ইউনিয়নে রয়েছে সেমিপাকা ১১টি ঘর। প্রেসব্রিফিং এ নবাগত সহকারী কমিশনার (ভুমি) এসএম রাহাতুল ইসলাম, বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) আরিফ উল্লাহ নিজামী, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুূখ অতিথি ছিলেন।

এতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...