রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা ধর্মঘটের ঘোষণা স্থগিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে অক্সিজেন কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর তা আবার স্থগিত করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। এ ছাড়া কাল শনিবারের মানববন্ধনও স্থগিত করেছে সংগঠনটি।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের সঙ্গে জরুরি বৈঠকে বসেন কারখানা মালিকরা। বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান চট্টগ্রাম জেলা প্রশাসক প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভজে উদ্দিন সান্টুকে গ্রেপ্তার এবং হাতকড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার প্রতিবাদে গত বৃহস্পতিবার জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএর প্রতিবাদ সভায় সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন বিভিন্ন কারখানার মালিকরা।

এ ছাড়া শনিবার নগরীর জামালখানে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিল বিএসবিআরএ। এদিকে বৃহস্পতিবার এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই সীতাকুণ্ডের সব অক্সিজেন কারখানা বন্ধ ছিল।
বৈঠক শেষে জেলা প্রশাসক ফখরুজ্জামান জানান, ‘সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের সঙ্গে মালিকদের দূরত্ব তৈরি হয়েছে। কারখানা বন্ধের ঘোষণা কিংবা মালিকপক্ষের মানববন্ধনের ঘটনা সমস্যা আরও প্রকট আকার ধারণ করত। যার কারণে মালিকপক্ষের সঙ্গে জরুরি আলোচনা শেষে আমরা সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এ আলোচনার মাধ্যমে সীতাকুণ্ডের অক্সিজেন কারখানা বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ শনিবারের মানববন্ধনের কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে সীতাকুণ্ডের সব কারখানা স্বাভাবিক নিয়মে চলবে।’

এ বিষয়ে বিএসবিআরএর সিনিয়র সহসভাপতি ও পিএইচপি শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু বলেন, জেলা প্রশাসন, শিল্প পুলিশের সঙ্গে জরুরি সভায় ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে মামলা প্রত্যাহরের দাবি তাদের পক্ষ থেকে রয়েছে।

শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘সান্টুর হাতে হাতকড়া ও কোমরে দড়ি দিয়ে বেঁধে নেওয়ার ঘটনা অমানবিক। আমরা অভিযুক্ত পুলিশ সদস্যকে সাসপেন্ড করেছি। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।’

গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও ৩০ জন আহত হন। এ ঘটনায় কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা হয়। মামলায় পরিচালক সান্টুকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...