রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে আ,লীগ প্রার্থীর জয়

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপ-নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এক যোগে উপজেলার ৮৬টি কেন্দ্রে সকাল ৮.৩০ টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজা ৩০ হাজার ৯ শত ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে শাহাজাদা এস,এম মিজানুর রহমান পেয়েছেন ২ হাজার ৯ শত ৮ ভোট। কাজী আয়েশা ফারজানা দোয়াত কলমে পেয়েছেন ৫শত ৮৬ ভোট।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শাহজাদা এসএম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন।

প্রসঙ্গত,গত ২০২২ সালের ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...