শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সালমান খানকে হত্যার হুমকি গ্যাংস্টারের

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই । সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে লরেন্স দাবি করেন, সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে।

এই গ্যাংস্টার বলেছেন, সালমান খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চয়নি। যদি সে ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারো ওপর নির্ভর করব না। ছোটবেলা থেকেই ওর উপর রাগ আমার। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি ওকে ক্ষমা করে তাহলে আমি কিছু বলব না।

গত বছরের ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় নিজের বাড়ি ফেরার পথে খুন হন পাঞ্জাবি গায়ক মুসেওয়ালা। সিধু মুসেওয়ালার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বিষ্ণোই গ্যাং তার হত্যার কথা স্বীকার করে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার পরপরই সুপারস্টার সালমান খান একটি উড়ো চিঠি পেয়েছিলেন। যাতে লেখা ছিল, মুসেওয়ালার মতো তোমাকেও মেরে ফেলব। যা নিয়ে সেইসময় কম হইচই হয়নি। ৪ লাখ টাকা দিয়ে রাইফেল কেনার কথা স্বীকার করে নেন ণরেন্স, যা তিনি কিনেছিলেন সালমান খানকে হত্যা করার জন্য।

সিধু মুসেওয়ালার হত্যা মামলায় কারাগারে আছেন লরেন্স বিষ্ণোই। ৯ বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। বিভিন্ন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত লরেন্স। জেল থেকেই তিনি সালমানকে হত্যার হুমকি দেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....