শনিবার, ২০ জুন ২০২৬

বান্দরবানে তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে সন্ত্রাস-জঙ্গী বিরোধী অভিযানে নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে অনিদিষ্টকালের এ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

প্রশাসন জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান জেলার রুমা, থানচি এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) থেকে রুমা উপজেলার সাথে রোয়াংছড়ি ও থানচি উপজেলায়ও পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা উপজেলায় গত বছরের আঠারো অক্টোবর থেকে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তার সাথে নতুন করে রোয়াংছড়ি ও থানচি উপজেলা দু’টিতে ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তিনটি উপজেলা ব্যতিত অন্যসব উপজেলায় পর্যটকদের ভ্রমণ করতে কোনো বাধা নেই।”

এদিকে, গত বছরের আঠারো অক্টোবর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞায় বান্দরবান জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। নিষেধাজ্ঞার কারণে রুমা উপজেলার কিংবদন্তি বগালেক, রিজুক ঝর্না, তাজিংডং, ক্যাওক্রাডং, রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড় এবং থানচি উপজেলার তমাতুঙ্গী, রেমাক্রী, নাফাখুম, অমিয়খুম, বাকলাই ঝর্না, আন্ধারমানিক’সহ দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...