শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানিয়ে সবাইকে সোনার বাংলা গড়তে স্মাট হতে বলেছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি মঙ্গলবার (১৪ মার্চ) খাগড়াছড়ির রামগড়ে দিনব্যাপী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক অনুদান ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেলা ১২টার সময় উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নের আয়োজনে পরিষদ মাঠে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) পোগ্রাম ২০২৩-২০২৪ কার্ড হস্তান্তর, চাল বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এবং বিকেলে রামগড় পৌরসভায় গরীব অসহায় দুস্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

দুপুরে পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নরুল আলমের সভাপতিত্বে ও বিকেলে রামগড় পৌরসভায় মেয়র রফিকুল আলম কামালের সভাপতিত্বে পৃথক পৃথকভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি আরো বলেন, শান্তিচুক্তি মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশের বিরোধিতা করেছে আর এখন সাধারণ মানুষ ডিজিটালের সুফল ভোগ করছে। এসব মিথ্যা বলে বিএনপি জনগণের মাঝে বিভ্রান্ত ছড়ায়।

পাতাছড়া ইউনিয়নে ৬১৯টি ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পৌরসভায় ২০ টি সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওসি মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...