শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মেয়ের পা পুড়িয়ে দিয়ে ভিক্ষায় নামিয়ে দিতেন মা

- Advertisement -
Single page 1st Paragraph

পলিথিনের ছ্যাকায় পা পুড়িয়ে ১১ বছরের শিশু কন্যাকে দিয়ে ভিক্ষা করাতেন মা। কখনো কখনো বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজে লাগিয়ে গৃহকর্তার বিরুদ্ধে নির্যাতন কিংবা অপহরণের মিথ্যা মামলা করে টাকা হাতানোর ফাঁদ পাততেন। গতকাল রবিবার নগরের পাঁচলাইশ মডেল থানার বদনাশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে হোসনে আরা বেগম (৩৮) নামে ওই নারীকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তার হোসনে আরা বেগম রাঙ্গামাটির মৃত আব্দুল খালেক ভূঁইয়ার মেয়ে।

পিবিআই জানায়, হোসনে আরা বেগম তার শিশু কন্যার পর পলিথিন দিয়ে তার পা পুঁড়ে দিত। পোঁড়া পা দেখিয়ে বদনাশাহ মাজারের সামনে মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা সংগ্রহ করত মেয়ে। ভিক্ষার টাকায় ছক্কা খেলত মা হোসনে আরা বেগম। ভিকটিমের ছোট ভাই দুর্ঘটনায় পা ভেঙ্গে ফেললে তখন রাশেদ ও লিমু তার মাকে আর্থিক সহায়তা করে। পরে রাশেদ ও লিমুর বাসায় ভিকটিমকে গৃহকর্মী হিসেবে কাজে দেওয়া হয়। অথচ ভিকটিমের মা হোসনে আরা বেগম লিমু ও রাশেদের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। পাশাপাশি ভিকটিমকে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ দিয়ে পরবর্তীতে গৃহের মালিকদের অহেতুক হয়রানি করে টাকা আদায়ের জন্য মিথ্যা মামলা দিতেন হোসনে আরা।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, গ্রেপ্তার হোসনে আরা বেগম একজন ধূর্ত প্রকৃতির মহিলা। সে নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা করিয়ে ওই টাকায় জুয়া খেলতো। সে তার মেয়েকে অপহরণ করার নামে গত বছরের এপ্রিলের শেষদিকে রাশেদ ও লিমু নামে দুইজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়। যা পরে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। এক কথায় সে অহেতুক হয়রানি করে টাকা আদায়ের জন্য মিথ্যা মামলা দায়ের করতো। গ্রেপ্তার করে হোসনে আরা বেগমকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...