শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে মেয়র পদক পেলো ৪ ব্যক্তি ও এক সংগঠন

- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচ শ্রেণিতে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামে ৪ ব্যক্তি ও এক সংগঠনকে ‘মেয়র পদক’ প্রদান করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
সোমবার (১৩ মার্চ) নগরীর রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে মেয়র পদক বিতরণ অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এ পদক বিতরণ অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পদক, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন সিটি মেয়র।
মেয়র পদকপ্রাপ্তরা হলেন, ডা. বিদ্যুৎ বড়ুয়া (যুব আদর্শ), কাউন্সিলর মো. মোবারক আলী (নগর নেতৃত্ব), মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক হারুন (নগর স্বেচ্ছাসেবক), ডা. বাসনা রানী মুহুরী (নারী নেতৃত্ব), গাউসিয়া কমিটি (বিশেষ শ্রেণী)। বিজয়ীরা অনুষ্ঠানে তুলে ধরেন তাদের অভিজ্ঞতা আর অনুভূতি।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, যে জাতি সফল মানুষদের মূল্যায়ন করেনা, সে জাতিতে সফল মানুষের জন্ম হয়না। এই চেতনাকে ধারণ করে চট্টগ্রামের কৃতি এই মানুষদের পদক ও সম্মাননা দিতে পেরে আমি গর্বিত।
তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া চট্টগ্রাম শহরকে ঢেলে সাজানো সম্ভব নয়। চট্টগ্রামের নানামুখী সমস্যা আর চ্যালেঞ্জ মোকাবিলায় আমি সবার সহযোগিতা চাচ্ছি।’
জনগণের বিনোদনের ঘাটতি মেটাতে কাজ করছেন- জানিয়ে মেয়র বলেন, বিনোদনের পর্যাপ্ত ক্ষেত্র না থাকায় শিশু-কিশোররা মাদক ও মোবাইল আসক্তিতে ঝুঁকে পড়ছে। এ সংকট সমাধানে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশু পার্ক গড়তে কাজ করছি। যেসব ওয়ার্ডে খালি জায়গা নেই, সেখানেও প্রয়োজনে জায়গা কিনে আমাদের শিশুদের ভবিষ্যতে রক্ষার্থে সুস্থ বিনোদনের ক্ষেত্র গড়ে তুলব।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি বলেন, মুক্তিযুদ্ধ শেষ হলেও মুক্তির যুদ্ধ শেষ হয়নি। এ যুদ্ধে জয়ী হতে আমাদের দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের অনেকগুলো সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন আর জেলা প্রশাসন একসাথে কাজ করছে। পাহাড় ধ্বংস বন্ধে, মশা নিধনে, ট্রাফিক সিগনালিং এর উন্নয়নসহ বেশ কিছু সমস্যার সমাধানে আমরা সমন্বিতভাবে কাজ করছি।
চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, এ পদক চট্টগ্রামবাসীকে ভাল কাজে উদ্বুদ্ধ করবে। এ সম্মাননার ধারা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ পদকপ্রাপ্ত সব কৃতি মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আপনাদের আদর্শ ও অর্জন হবে আমাদের ভবিষ্যতের পথচলার প্রেরণা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক নাছিম বানু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের পরিচালক (হিউম্যানিটেরিয়ান) মোস্তাক হোসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চসিকের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ কাউন্সিলরবৃন্দ ও চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...