সোমবার, ২৯ জুন ২০২৬

চসিক ওয়ার্ডের উপনির্বাচন: ভোটে জিতেও জামানত হারাচ্ছেন টিনু!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মিষ্টি কুমড়া প্রতীকের নূর মোস্তফা টিনু। কিন্তু বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়ী কাউন্সিলর পদপ্রার্থী টিনু সহ ২১ প্রার্থীর কেউ-ই এক অষ্টমাংশ ভোট পাননি। ফলে সবার জামানাত বাজেয়াপ্ত হবে। সিটি নির্বাচনের ৪৪ (৩) বিধি অনুযায়ী, ‘ভোট গ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোনো প্রার্থী সংশ্নিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।
নিবার্চন কমিশন সূত্র থেকে জানা যায়, ৩১ থেকে ৫০ হাজার পর্যন্ত ভোটার থাকলে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩০ হাজার টাকা জামানত দেবেন এবং সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্বাচনী ব্যয় ও ৩০ হাজার টাকা ব্যক্তিগত ব্যয় করতে পারবেন। তাই চকবাজার ওয়ার্ডের এই উপ নির্বাচনে টিনু সহ ২১ প্রার্থীর ৬ লাখ ৩০ হাজার টাকা জামানাত বাজেয়াপ্ত হবে।
বৃহস্পতিবার গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী নূর মোস্তফা টিনুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের মো. আব্দুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট। মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ) পেয়েছেন ৭৩৫ ভোট, মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) পেয়েছেন ৬১৭ ভোট, মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ) পেয়েছেন ৫৯০ ভোট, মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি) পেয়েছেন ৫২৮ ভোট, ৭ বারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল) পেয়েছেন ৫২৭ ভোট।
এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচিত কর্মকর্তা কামরুল আলম জানান, এই উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। কাস্ট হয়েছে ৬ হাজার ৯৩২ ভোট। আইন অনুযায়ী জামানত ফেরত পেতে হলে প্রার্থীদের কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নির্বাচনে পড়া মোট ভোটের নির্ধারিত সংখ্যক ভোট কেউ পাননি । তাই সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ১৬ নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...