শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কল্পলোক আবাসিকে নকশাবহির্ভূত ভবনের ছাদ ফুটো করে দিল সিডিএ

- Advertisement -
Single page 1st Paragraph

অবৈধ ও নকশাবহির্ভূত ভবন শনাক্তে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আজ রোববার নগরের কল্পলোক আবাসিক এলাকায় দিনভর অভিযান পরিচালনা করা হয়। এতে ১০টি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে। ৯ তলার অনুমোদন নিয়ে ১০-১১ তলা করা ভবনগুলোর ছাদ ফুটো করে দেওয়া হয়েছে। নালা ও সড়কে জায়গা দখল করে গড়ে তোলা ভবনের বর্ধিতাংশও অপসারণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী। তিনি জানান, নগরের কল্পলোক আবাসিক এলাকায় কিছু ভবন মালিক অনুমোদিত নকশা না মেনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করেছেন। ৯ তলা ভবনের অনুমোদন নিয়ে ১০ ও ১১ তলা নির্মাণ করেছেন অনেকে। কেউ কেউ আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছেন। নালা ও সড়কের জায়গা দখল করেও ভবন সম্প্রসারণ করেছে। ভবনে অবৈধ ঊর্ধ্বমুখী ছাদগুলো ছিদ্র করে দেওয়া হয়েছে। নালা ও সড়কের জায়গায় ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা তানজীব হোসেন ও ইলিয়াস আক্তার। রোববার বেলা ১১টায় শুরু হওয়া অভিযান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...