শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মারা গেছেন মাধুরী দীক্ষিতের মা

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। ৯১ বছর বয়সে আজ রোববার মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরামের এক যৌথ বিবৃতির বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

মাধুরী ও তাঁর স্বামী ড. শ্রীরাম ওই বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রিয় আই স্নেহলতা আর নেই। আজ সকালে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত। আজ বেলা ৩টার দিকে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গেছে।

কয়েক দিন আগেই মায়ের ৯০তম জন্মদিন পারিবারিকভাবে উদ্‌যাপন করেছিলেন মাধুরী। মায়ের সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি তখন লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, লোকে বলে, মা এবং মেয়ে সব থেকে ভালো বন্ধু। এর থেকে সত্যি আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যা যা শিক্ষা দিয়েছ, সেটিই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ভালো থেকো, তোমার সুখী জীবন কামনা করি।’

একজন বিখ্যাত ও সফল অভিনেত্রী হওয়ার পরেও তাঁর প্রতি মা স্নেহলতা দীক্ষিতের আচরণ কীভাবে বদলায়নি তা বর্ণনা করে মাধুরী এক সাক্ষাৎকারে ই-টাইমসকে বলেছিলেন, ‘আমি যখন চলচ্চিত্রে কাজ করতাম, তখনো আমার রুম এলোমেলো হলে আমার মা আমাকে বকাঝকা করতেন। আমি এভাবেই বড় হয়েছি। এবং এখনো আমি এভাবেই আছি।’

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...