বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রক্টরসহ চবির প্রশাসনের ১৭ জনের পদত্যাগ, নতুন প্রক্টর ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রক্টরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন দপ্তরের ১৭ জন পদত্যাগ করেছেন। আজ রবিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

তিনি বলেন, প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকা ১৭ জন একযোগে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

পদত্যাগকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু, আই কিউ এ সি অতিরিক্ত পরিচালক ড. মো ওমর ফারুক, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল ইসলাম ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মো. শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের আবাসিক শিক্ষক অনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রুপা, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ, রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক সাকিলা তাসমি, দেশনেত্রী খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, ড. শাহ আলম, উম্মে হাবিবা এবং আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর।

এরই মধ্যে দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টরের নাম ঘোষণা করা হয়েছে। নতুন প্রক্টর করা হয়েছে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রোকনউদ্দিন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন। আমার কাছে তারা কয়েকজন এসে এই পদত্যাগ পত্র জমা দেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...