রবিবার, ২৮ জুন ২০২৬

‌স্মার্ট বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে হবে : শিক্ষা উপমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্মার্ট বাংলাদেশ ও নতুন প্রজন্মকে শিক্ষিত করতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জন্য প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখছেন বঙ্গবন্ধুকন্যা ও জননেত্রী শেখ হাসিনা। এজন্য নতুন প্রজন্মকে ভাষা ও কম্পিউটার শিক্ষায় পূর্ণাঙ্গ শিক্ষিত হয়ে দেশ সেবায় মনোনিবেশ করতে হবে। শেখ হাসিনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন ও এক সময়ের অবহেলিত শিক্ষক সমাজ নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন- ভাতা পাচ্ছেন।
শুক্রবার (১০ মার্চ) সকালে সাতকানিয়া সদর ইউনিয়নে চিব্ববাড়ী এম.এ মোতালেব কলেজের নবীনবরণ ও নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নওফেল বলেন, প্রত্যেকটা নারীকে শেখ হাসিনার অদূরদর্শিতা ও কর্মতৎপরতার দিকে লক্ষ্য রেখে ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অংশ নিতে হবে। এ ছাড়া মাদ্রাসা ও দ্বীনি শিক্ষার উন্নয়নের জন্য শেখ হাসিনা যে অবদান রেখেছেন তা অতীতের কোন সরকার দেখাতে পারেনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা আ.লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমি এ সংসদীয় (চট্টগ্রাম -১৫) এলাকায় মনোনয়ন চাইবো না। নেত্রী যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষে কাজ করব। দল করতে গিয়ে কখন কি পেলাম তা বিবেচনা করি না। আমি দলের মধ্যে কোন গ্রুপ করতে চাই না। কাজ করতে গিয়ে সুসময় যেমন আসবে, তেমনি দুঃসময়ও থাকবে। নিজেদের মধ্যে ঐক্য রেখে দলকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের কেউ অপমান করলে সহ্য করা হবে না। মনে রাখতে হবে, আ.লীগ চলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে।
বিপ্লব বড়ুয়া আরও বলেন, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন তা দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্র করতে পারেনি। শুধু তাই নয়, জাতি গঠন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ বাংলাদেশসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগায় জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছেন।

অনুষ্ঠানের সভাপতি ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ মোতালেব সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফাতেমা-তুজ- জোহরা, আ.লীগ নেতা মো.ইদ্রিস, এড.মীর্জা কচির উদ্দিন,স্বাচিপ এর কেন্দ্রীয় নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার, মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া ও লোহাগাড়া আ.লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে কুতুবউদ্দিন চৌধুরী ও সালাহউদ্দিন হিরু। স্বাগত বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী ও ও বনফুল ও কিষোয়ান গ্রুপের এমডি শহিদুল ইসলাম ও ক্রীড়াব্যক্তিত্ব ওয়াহিদুল ইসলাম।

কলেজের প্রভাষক লিটন কান্তি সুশীল ও প্রভাষক সোনিয়া আকতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ- সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি হাসিনা মমতাজ ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম প্রমুখ।এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দরা এ সসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...