সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ : চট্টগ্রামে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী। এছাড়া পুনঃনিরীক্ষণের পর ঘোষিত ফলাফলে ৫৭ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে।
শুক্রবার (১০ মার্চ) এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১২ হাজার ২৩ শিক্ষার্থী মোট ৩৯ হাজার ৪৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৭৪৭ শিক্ষার্থীর ৭৭৭টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়েছে। সিজিপিএ পরিবর্তন হয়েছে ২৮৬ শিক্ষার্থীর। জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি ৭১ জনের এবং মার্ক বেড়েছে কিন্তু জিপি বাড়েনি ৩৯০ জনের।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, পুনঃনিরীক্ষণে মার্ক বাড়ার পরও ১৪৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করতে পারেনি। এবার ফেল থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায় নি। গত বছর পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছিল ১৩৯ জনের।

এর আগে ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামসহ সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছিল। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৬৭টি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ৯৯৭। এর মধ্যে ১১১টি কেন্দ্রে মোট ৯১ হাজার ৯৬০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ওই সময় ঘোষিত ফলাফলে পাসের হার ছিল ৮০ দশমিক ৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৬৭০ শিক্ষার্থী।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...