সোমবার, ২৯ জুন ২০২৬

লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচনে শাহ্জাহান চেয়ারম্যান নির্বাচিত

- Advertisement -
Single page 1st Paragraph

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহ্ জাহান চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি প্রার্থী এস.এম আবু তাহের রানা ছাতা প্রতীকে পেয়েছেন ২১ ভোট। মো. শাহ জাহান পৌরসভা এলাকার ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুর রহিমের ছেলে ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা সমিতি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা প্রিজাইডিং, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রহিম উদ্দিন ও দরদরী পাড়ার বিএসএস সীতা রঞ্জন বড়–য়া সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এর আগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহাবুবুর রহমান। প্রসঙ্গত, সমিতিটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। এ সমিতিতে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আমির হোসেন মজুমদার। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. সিরাজুল ইসলাম সহ সভাপতি ও তাহের মিয়া, নজির আহমদ, আবুল হোসেন, গিয়াস উদ্দিন, আবছার উল্লাহ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনে মো. শাহ্ জাহান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৭১ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী ৩ বছর নব নির্বাচিত মো. শাহ্ জাহান সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...