শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফিফার পর এবার অস্কার মঞ্চে দীপিকা

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন তিনি। তবে ব্যাপক ব্যবসা সফল হওয়ার পর সেসব বিতর্ক এখন অতীত। ক্যারিয়ারের তুঙ্গে সময় পার করছেন এখন তিনি।

ক্যারিয়ারের এই উজ্জ্বলতম সময়ে আবারও দেশের মুখ উজ্জ্বল করলেন দীপিকা। তার ‘পাঠান’-এর বিপুল সাফল্যের উদযাপন শেষ হতে না হতেই অস্কার মঞ্চ থেকে ডাক এল। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় এবার একমাত্র ভারতীয় হিসেবে জ্বলজ্বল করছেন দীপিকার নাম।
হলিউড ছবিতে তাকে একবারই দেখা গেছে। তবে বিশ্বজুড়ে দীপিকার উপস্থিতি বরাবরই উজ্জ্বল। প্রথম ভারতীয় হিসেবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এবার উড়ে যাবেন অস্কারের গৌরব আনতে।

৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। বাংলাদেশ সময় ১৩ মার্চ, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে সেখানেই ঝলমল করছে বলিউড তারকা দীপিকার নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই তালিকা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তারপরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থরাও।

ভারতীয় হিসেবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে। অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশটির তিন ছবি। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু’টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি ছাত্র শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ভারতবাসীর প্রতীক্ষা তাই এ বছর অনেকটাই বেশি। সেই সঙ্গে অনুষ্ঠানের আরও এক আকর্ষণ হয়ে উঠলেন দীপিকা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....