শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গৌরী খানের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা হয়েছে। মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। কথা দিয়ে কথা না রাখার অভিযোগ তুলে শাহরুখ-পত্নীর গৌরী খানের বিরুদ্ধে অভিযোগটি করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআরটি করেন তিনি।
দায়ের করা এফআইআরে গৌরী খান ছাড়াও তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্মকর্তার নাম রয়েছে। কর্মকর্তারা হলেন- অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানি।
এফআইআর দায়ের করা যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।


যশবন্তের দাবি, যেহেতু গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই গৌরী খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো যোগাযোগ বা চুক্তি আছে কি-না, তা জানা যায়নি।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....