মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১লা ফেব্রুয়ারি (বুধবার) বিকাল সাড়ে চার টায় উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের সওদাগর পাড়ার নুরুল হক মেম্বারের বাড়ীতে বিকাল সোয়া ৪টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আমরা বিকাল সাড়ে ৪ টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রায় দেড় ঘন্টা প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১১টি কাঁচাঘর পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য এখলাস হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে আমি ফায়ার সার্ভিসে খবর দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিস আসার পূর্বে স্থানীয়রা আগুন নিভাতে অপ্রাণ চেষ্টা চালিয়েছেন। এয়াকুব সওদাগরের বাড়ি হতে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারে নি। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মৃত শাহ আলমের ছেলে মো. লোকমান,মৃত আব্দুল গফুরের ছেলে মো. নছির, মৃত আব্দুস ছত্তারের ছেলে এয়াকুব সওদাগর, মো. শফিকুল ইসলাম, হাজী রফিক, মৃত আলী আহম্মেদের ছেলে বদিউল আলম, শামসুল আলম, মো হারুনের স্ত্রী জলিয়া খাতুন, ছেলে মো. ইলিয়াস, আব্দুল বারেকের ছেলে তোয়ান সওদাগর ও আব্দুল হকের পুত্র রাজা মিয়া।
ক্ষতিগ্রস্তদের একজন মো. লোকমান বলেন, আমার চাচা ইয়াকুব নতুন ঘর তৈরির জন্য গত মঙ্গলবার স্বর্ণ বিক্রি করে দুই লক্ষ টাকা বাড়িতে রেখেছিলেন। সেই নগদ টাকা সহ ৩ভরি স্বর্ণ পুড়ে যায়। নাছিরের ছোট ভাই মো. আবছার দীর্ঘ পাঁচ বছর ধরে ভাড়ায় অটোরিকশা (সিএনজি) চালিয়ে নিজের একটি অটোরিকশা ক্রয়ের জন্য জমানো সাড়ে ৩ লক্ষ টাকা বাড়িতে এনে রেখেছিলেন। সেই টাকাও পুড়ে গেল। মালশিয়া প্রবাসী মো. শফির নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অগ্নিকান্ডে আমাদের জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, ছেলেদের বই-খাতা, একাডেমিক সার্টিফিকেট, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমরা ক্ষতিগ্রস্তরা আশেপাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। স্থানীয় ইউপি সদস্য এখলাস হোসেন রাতের খাবারের আয়োজন করেছেন। বৃহস্পতিবার ও শুক্রবারের খাবারের ব্যবস্থা করছেন প্রবাসী ফারুক। আগুনে অনেকের শেষ সম্বলও পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের প্রায় ৫০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে আগামীকাল (বৃহস্পতিবার) প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও শীতবস্ত্র প্রদান করা হবে।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...