বুধবার, ২৪ জুন ২০২৬

পেনিনসুলা হোটেলে আগুন, ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর জিইসির মোড় এলাকায় অবস্থিত চার তারকা বিশিষ্ট হোটেল পেনিনসুলার বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের ৯টি গাড়ি। মঙ্গলবার ( ৫ অক্টেবর) ভোর পৌনে ৬টার দিকে হোটেলটির বেজমেন্টে আগুন লাগার খবর পেয়ে নগরীর চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউিনট ছুটে আসে।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম আহাসান চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পেনিনসুলা ‘হোটেলের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে থেকে ৮টি ইউনিট।’তিনি জানান, সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বিকাল পর্যন্ত হোটেলটির নিচতলা থেকে ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম আহসান চৌধুরী আরও বলেন, পেনিনসুলা হোটেলের বেজমেন্টের কোল্ড স্টোরেজে আগুনে লেগেছে। হোটেলের পেছন দিকে কোল্ড স্টোরেজের অবস্থান।
প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন নিচতলার বেজমেন্টেই সীমাবদ্ধ ছিল। আমাদের নয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ধোঁয়া বের হওয়ার জায়গা না থাকায় কাজ করতে বেগ পেতে হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে জানানো হবে।
পেনিনসুলা হোটেলের অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা বলেন, আমাদের কর্মীরাও ফায়ার সার্ভিসের সঙ্গে ধোঁয়া বের করার জন্য কাজ করেছে। হোটেলের বেজমেন্টে আগুন লেগেছে। ধোঁয়ার কারনে আগুন কোথায় লেগেছে তা বুঝতে পারিনি। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...