রবিবার, ২৮ জুন ২০২৬

নিজাম উদ্দিন একজন আদর্শ সাংবাদিক ছিলেন : মিরসরাইয়ে মোশাররফ

- Advertisement -
Single page 1st Paragraph

নিজাম উদ্দিন একজন আদর্শ সাংবাদিক ছিলেন। তিনি আমার খুব কাছের ছিলেন। এলাকার নানা উন্নয়নের পরামর্শ নিয়ে তিনি আমার কাছে আসতেন। তার পরামর্শ নিয়ে আমরা মিরসরাইয়ের অনেক উন্নয়ন কাজ করেছি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে মিরসরাইয়ের ‘সাংবাদিকতার বাতিঘর’ খ্যাত মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
এসময় তিনি আরো বলেন, ‘সাংবাদিক নিজামের সাথে আমার অনেক স্মৃতি আছে। তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমি সবসময় তার পরিবারের পাশে থাকবো।’
৮০’র দশকে মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকতার পুরোধা নিজাম উদ্দিনের নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছার। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এনায়েত হোসেন নয়ন।
প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠু ও যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিজিএমইএ’র পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সমাজসেবক স্বপন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, নাগরিক কমিটির কো চেয়ারম্যান সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, পার্টেক্স গ্রুপের নির্বাহী পরিচালক নুরুননবী আজাদ, মজহারুল হক উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরী, নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।
দিনের কর্মসূচির মধ্যে ছিল : সকাল ১১টা থেকে শুরু হওয়া নাগরিক শোকসভায় শোক বইয়ে মন্তব্য ও স্বাক্ষর, কালো ব্যাজ ধারণ এবং মিরসরাই উপজেলা নাগরিক কমিটি প্রযোজিত মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...