কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ৪৬ তম সালানা জলসা ( ২৫ ফেব্রুয়ারি) রোজ শনিবার বিকালে আলহাজ্ব দিদারুল ইসলাম মিলনায়তনে মাদরাসার গভর্নিং বডির সভাপতি এস এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠা সহকারি অধ্যাপক মাওলানা ইলিয়াছ শিকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুল হক সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক আনোয়ারী, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, রফিক তালুকদার , পৌরসভার প্যানেল মেয়র তারেকুল ইসলাম, প্রবাসী আবদুল মোতালেব, জাহাঙ্গীর আলম, ওমর সেলিম,দিদারুল আলম, সালানা জলসায় বক্তব্য রাখেন, ছিপাতলী বহুমুখী কামিল মাদরাসার প্রধান মুফাসসির মাওলানা শফিউল আলম নিজামী, মাওলানা এহছান উল্লাহ আলক্বাদেরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা ওবাইদুল হক তৈয়বী, প্রভাষক অলি উল্লাহ, আবু হানিফা সিদ্দিকি, মোছলেহ উদ্দিন সিরাজী, উম্মে কুলসুম, সিনিয়র শিক্ষক নাসির উদ্দীন,মীর জাহাঙ্গীর আলম,মাওলানা আমিন আলক্বাদেরী, মাওলানা আবু নাছের জিলানী, , নুরুন্নবী, ফারহানা গাজী,রফিকুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মাওলানা সরওয়ার আলম, মাওলানা মাহফুজুল আলম, ইদ্রিস আরমান প্রমূখ।

