মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পূর্বের রুপে ফিরাতে সীমানা পিলার স্থাপন

নদীতে বিলীন হওয়া পুরাতন সন্দ্বীপ টাউনকে ফিরিয়ে দিলো নতুন চর

- Advertisement -
Single page 1st Paragraph

যুগ যুগ ধরে নদী ভাঙ্গনের কবলে পড়ে সন্দ্বীপের প্রায় তিন ভাগের দুই ভাগ জায়গা বিলীন হয়ে গেছে অনেক আগে, তার সাথে হারিয়ে গেছে পুরাতন সন্দ্বীপ টাউন সহ অনেক ঐতিহাসিক স্থাপনা।বৃটিশ আমলে স্থাপিত পুরাতন সন্দ্বীপ টাউন অস্তিত্ব হারিয়েছে ৯১ সালের দিকে। সেটি নতুন জায়গায় স্থানান্তরের পর আবারো ভেঙ্গে গিয়ে এখন তৃতীয় জায়গায় অবস্থান করছে।গত কয়েক বছর পূর্বে হঠাৎ বিলীন হওয়া পুরাতন সন্দ্বীপ টাউন এলাকা সহ ব্যাপক অঞ্চল জুড়ে জেগে উঠেছে নতুন চর ।হাজারো পরিবারের স্মৃতি বিজড়িত ভিটে মাটি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হওয়া মানুষ গুলো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো সেই চরকে ঘিরে। সবার আগে সকলের স্বপ্ন দেখা শুরু হলো স্মৃতি বিজড়িত সন্দ্বীপ টাউনকে পুনঃরুদ্ধার করতে। আর সেটি নিশ্চিত করতে সাবেক তালুকদার মার্কেট থেকে পুরাতন সন্দ্বীপ টাউন পাঁচ রাস্তার মোড় পর্যন্ত সীমানা পিলার স্থাপন করার উদ্যোগ গ্রহন করলো বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুর্নঃবাসন সমিতি।তাতে সহযোগিতার হাত বাড়ালেন সন্দ্বীপ পৌরসভার জননন্দিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

তাই গতকাল নকশা ও খতিয়ান ধরে সেই পুরাতন সন্দ্বীপ টাউনের মানচিত্র অনুযায়ী সীমানা পিলার স্থাপন করে সেটিকে উদ্ধার প্রচেষ্টার উদ্বোধন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম। যেই সীমানাা অনুযায়ী আগামী কিছুদিন পর রাস্তা নির্মান করবেন বলে ঘোষণা দিলেন মেয়র সেলিম। এবং পর্যায়ক্রমে সেই টাউনের সকল স্থাপনা তৈরির কাজ করে সকলকে সে পুরনো নগরী ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন মেয়র সেলিম। উক্ত সীমারা পিলার স্থাপন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরী এবং বৃহত্তর হরিশপুর নদী সিকস্তি পুর্নবাসন সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান লিংকন, সিরাজুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আলাউদ্দিন বাবলু,মোঃ কাইছার চৌধুরী, জাহাঙ্গীর আলম,সাহাব উদ্দিন সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উদ্যোক্তারা চার লক্ষ সন্দ্বীপীদের শুনালেন অনেক আশার বানী, নিজেরা এবং অন্যদের স্বপ্ন দেখাতে জানালেন এটিকে ঘিরে অনেক পরিকল্পনার কথা। তারা বললেন এরপর পাঁচ রাস্তার মোড় থেকে পোলঘাট,পোলঘাট থেকে চারআনী বাজার রোড, সিনেমা হলে রোড ও পাঁচরাস্তা থেকে আদালত দিঘি পর্যন্ত সীমানা স্থাপন করবেন। তার জন্য সন্দ্বীপের উন্নয়নের রূপকার সাংসদ মাহফুজুর রহমান মিতা সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন প্রশাসনিক সহযোগিতা না পেলে একটি গণআন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দরা।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...