শনিবার, ১১ জুলাই ২০২৬

কদলপুর হামিদিয়া মাদ্রাসায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজান উপজেলার কদলপুর হামিদিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
উদ্বোধক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী।
সভায় সংবর্ধিত অতিথি ছিলেন ওমান প্রবাসী ব্যবসায়ী সৈয়দ জসিম উদ্দিন সিআইপি, কাতার প্রবাসী ব্যবসায়ী এনামুল হক চৌধুরী সিআইপি।
এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিএমটিটিআই কর্তৃক অনলাইনে আরবি ভাষা কোর্সের প্রশিক্ষক অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং বিএমটিটিআই’র আরবী ভাষা প্রশিক্ষক মাওলানা মুহাম্মদ ফখরুল আলম ও শিক্ষক বাতায়ন কর্তৃক পরিচিত অনলাইন ক্লাসে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করায় মো. নুরুল আলমকে সংবর্ধনা ও অভিনন্দন স্মারক তুলে দেওয়া হয়।
মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা ফখরুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ আবু জাফর সিদ্দিকী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম চৌধুরী, সাবেক ইউপি সদস্য মুরাদুল হক চৌধুরী, কাজী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাওলানা খালেদ আনসারী, মাওলানা আব্দুল মান্নান চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরী, জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা হুমায়ূন কবির চৌধুরী, মোহাম্মদ একরাম হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় মিলাদ-কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম পদক প্রাপ্ত মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মঞ্জুরুল ইসলাম আল কাদেরী।
সভায় মাদ্রাসার বিদায়ী উপাধ্যক্ষ মাওলানা এরশাদুল আলম, আরবী প্রভাষক মুসলিম উদ্দিন, সহকারী শিক্ষক আবু তালেব, সহকারী মাওলানা শিহাবুল আলম,ইবতেদায়ী প্রধান সৈয়দ মুহাম্মদ ফোরকান, সহকারী শিক্ষক কাজী মুহাম্মদ আবু বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সভায় ১৩ জন সেরা শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ী ৫৬ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা হরুনুর রশীদ, অধ্যাপক মাওলানা সৈয়দ ছালেহ জঙ্গি, অধ্যাপক মাওলানা কাজী নজরুল ইসলাম, আয়েশা ছিদ্দিকা, শাহ আলম, খন্দকার জিয়াউর রহমান, মাওলানা শরফুন্নেছা, মাওলানা সৈয়দ রফিক উদ্দিন ফারুকী, মাও. শরফুন্নেছা৷ মাওলানা তৈয়বুন্নেছা,আজাদ উদ্দিন, মাওলানা রুহুল আমিন, তানভীর হাছান, মাওলানা শাহেদুল ইসলাম,মাওলানা সৈয়দুল আলম, মাওলানা তৈহিদুল আলম, মাওলানা মামুন সহ আরো অনেকেই।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...