আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি উদযাপিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের সকালে প্রভাত ফেরিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রভাত ফেরি শেষপ শহিদ মিনারে ফুল দিয়ে ৫২ এর ভাষা শহিদদের শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও একুশের রচনা প্রতিযোগিতায় অংশ নেন। দ্বিতীয় পর্বে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের হল কক্ষে।
প্রধান শিক্ষক তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, সমাজসেবক-রাজনীতিবিদ এম. এ. রশিদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লেখক-সাংবাদিক রফিক আহমদ খান। স
হকারী শিক্ষক মোহাম্মদ ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক শান্তনু মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা-শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা মাতৃভাষা বাংলা বানান ও উচ্চারণ সঠিকভাবে শিখলেই ৫২ এর ভাষা শহিদদের আত্মা শান্তি পাবেন। তোমরা ভালো পড়ালেখা করে দেশ ও দেশের মানুষের সেবা করবে। মানব কল্যাণমূলক কাজ করবে। তাহলেই ৫২ থেকে ৭১ এর সকল শহিদদের আত্মবলিদান সার্থক হবে। “
আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সহকারী শিক্ষক চুমকি নাথের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
Write to Rafiq Ahmed Khan
