৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কার্যালয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন-৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এসময় উপস্হিত ছিলেন ডাঃ আমেনা মোস্তফা, ওয়ার্ড সচিব সৌমেন ভট্টাচার্য্য,মমতাজ বেগম, বিশ্বজিত দাশ, ডালিয়া মহুরী।
৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন”এ”ক্যাপসুল ও১২-৫৯ বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়।
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন অনুষ্ঠানে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিশুবান্ধব বান্ধব সরকার। এ লক্ষ্যে সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।

