সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও মহিলা কলেজ চট্টগ্রাম এর সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম এর আওতায় বই বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সোহানা শরমিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি জনাব মিনার মনসুর, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলেজ গভর্নিং বডির সদস্য রাশেদ মনোয়ার এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জামশেদুল আলম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

