শনিবার, ২৭ জুন ২০২৬

ইউনিট ওয়ার্ড থানার পর নগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতাদের সৌজন্য সাক্ষাতে এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আগামী রমজানের আগে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ করতে বলেছেন। ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের পরে দ্রুততম সময়ে থানা সম্মেলন শেষ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দলের প্রাথমিক সদস্য সংখ্যা বাড়ানোর জোর দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তৃণমূল পর্যায়ে ত্যাগী ও নিবেদিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও প্রবীণ সদস্যদের মূল্যায়ন করার নির্দেশ দেন। বিএনপির অপপ্রচার ও আন্দোলনের নামে নাশকতাসহ সকল ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে সর্তকভাবে মোকাবেলা করারও নির্দেশনা দেন। এছাড়াও তৃণমূল ও সকল নেতাকর্মীদের এ সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

গণভবনে যাওয়া নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহতাব-নাছিরের বিরোধীরা সভানেত্রী শেখ হাসিনার কাছে সম্মেলন না হওয়ার জন্য এই দুই নেতাকে দায়ী করেন। তারা অভিযোগ করেন, ইউনিট কমিটিগুলো সাংগঠনিক বিধিবিধান ও গঠনতন্ত্র উপেক্ষা করে একতরফাভাবে করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলন নিয়ে যেসব সিদ্ধান্ত হয়েছিল, মাহতাব-নাছিরের বাধায় সেগুলো বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় ওয়ার্ড এবং থানা কমিটির সম্মেলনও একতরফাভাবে করে ফেলতে চাচ্ছেন তারা।
মাহতাব-নাছিরের বিরোধীরা প্রথমে নগর আওয়ামী লীগের সম্মেলন শেষ করে নতুন নেতৃত্বের তত্ত্বাবধানে ওয়ার্ড এবং থানা সম্মেলন করার দাবি জানান। অন্যদিকে, আ জ ম নাছির উদ্দীন সকল অভিযোগ খণ্ডন করেন। কী কী কারণে সম্মেলন করা যায়নি, কারা কারা বাধা দিয়েছেন এসব বিষয় তিনি সভানেত্রীর সামনে উপস্থাপন করেন। তিনি ওয়ার্ড ও থানায় সম্মেলন শেষ করে নগর কমিটির সম্মেলন করার দাবি জানান।

জানা গেছে, পাল্টাপাল্টি অভিযোগ জানানোর সময় নেতাদের মধ্যে কয়েকদফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সভানেত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘আমরা বলেছি, ওয়ার্ড সম্মেলন হবে থানা কমিটির অধীনে। কিন্তু বেশ কয়েকটি থানায় তো স্ট্রাকচারই ঠিক নেই। তারা সম্মেলন করবে কিভাবে? সেজন্য আমরা আগে নগর কমিটি সম্মেলন করার প্রস্তাব দিয়েছিলাম। নেত্রী সবকিছু শুনেছেন। তিনি সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষায় আগে তৃণমূলের সম্মেলন শেষ করতে বলেছেন। নগর আওয়ামী লীগের বিষয় সভানেত্রী নিজে ঠিক করবেন বলে জানিয়েছেন।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...